তারিখঃ ০৮/০৯/২০২৬
এখন থেকে সকল স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-কে আইডি কার্ড ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রো-অধ্যক্ষ, উপাধ্যক্ষ (জুনিয়র উইং), কো-অর্ডিনেটর এবং অ্যাডমিন অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
শিক্ষার্থীদের আইডি কার্ড ব্যবহারের বিষয়টি শ্রেণি শিক্ষক, অ্যাডজুট্যান্ট এবং কো-অর্ডিনেটরবৃন্দ নিশ্চিত করবেন।
অধ্যক্ষ
কার্যার্থেঃ
- সেক্রেটারি
- উপাধ্যক্ষ (জুনিয়র উইং)
- কো-অর্ডিনেটর ও ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর (সিনিয়র ও জুনিয়র উইং)
- একাডেমিক অফিসার
- শিক্ষক কো-অর্ডিনেটর
- হিসাব শাখা
- হিসাবরক্ষক
প্রি-প্রাইমারী সেকশনের প্লে গ্রুপ, নার্সারি ও কেজি শ্রেণির সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নে উল্লেখিত তারিখ অনুযায়ী অভিভাবক মতবিনিময় সভা (Parents Meeting) অনুষ্ঠিত হবে। অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী (৮ম তলায় ডিজিটাল-১ এ) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
০৬/০৯/২০২৬ (রবিবার) – কেজি – ১০.০০–১১.০০
০৮/০৯/২০২৬ (মঙ্গলবার) – নার্সারি – ১০.০০–১১.০০
১০/০৯/২০২৬ (বৃহস্পতিবার) – প্লে-গ্রুপ – ১০.০০–১১.০০
N.B: উক্ত সময়ে ছাত্র-ছাত্রীরা স্ব স্ব শ্রেণি কক্ষে শিক্ষকের তত্ত্বাবধানে অবস্থান করবে।
অধ্যক্ষ


