কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্মারক নং-কেসিএমএসসি/একাডেমিক/২৬০৪/১১২
তারিখঃ ১২/০৪/২০২৬
নোটিশ
সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) শুভ নববর্ষ-১৪৩৩ উপলক্ষে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য শ্রেণি শিক্ষক ও কো-অর্ডিনেটরদের অনুরোধ করা হলো। ভারপ্রাপ্ত
উপাধ্যক্ষগণ বিষয়টি নিশ্চিত করবেন।
অধ্যক্ষ
কার্যার্থেঃ
১) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (সিনিয়র ও জুনিয়র উইং)
২) কো-অডিনেটর ও ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর (সিনিয়র ও জুনিয়র উইং)
৩) অফিস নথি
৪) নোটিশ বোর্ড
অবগতি:
প্রধান উপদেষ্টা
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্মারক নং-কেসিএমএসসি/একাডেমিক/২৬০৪/১১২
তারিখঃ ১২/০৪/২০২৬
নোটিশ
সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) শুভ নববর্ষ-১৪৩৩ উপলক্ষে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য শ্রেণি শিক্ষক ও কো-অর্ডিনেটরদের অনুরোধ করা হলো। ভারপ্রাপ্ত
উপাধ্যক্ষগণ বিষয়টি নিশ্চিত করবেন।
অধ্যক্ষ
কার্যার্থেঃ
১) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (সিনিয়র ও জুনিয়র উইং)
২) কো-অডিনেটর ও ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর (সিনিয়র ও জুনিয়র উইং)
৩) অফিস নথি
৪) নোটিশ বোর্ড
অবগতি:
প্রধান উপদেষ্টা
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্মারক নং-কেসিএমএসসি/একাডেমিক/২৬০৩/২৩১
তারিখঃ ৩১/০৩/২০২৬
বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫ এপ্রিল, ২০২৬ ‘ইস্টার সানডে’ উপলক্ষে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ বন্ধ থাকবে।
ছুটি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য শ্রেণি শিক্ষক ও কো-অর্ডিনেটরদের অনুরোধ করা হলো। উভয় উইং এর ভারপ্রাপ্ত উপাধ্যক্ষগন বিষয়টি নিশ্চিত করবেন।
অধ্যক্ষ
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্মারক নং-কেসিএমএসসি/একাডেমিক/২৬০৩/২২৯
তারিখ: ২৯/০৩/২০২৬
৩য় ও ৬ষ্ঠ শ্রেণির অভিভাবক সমাবেশ/ মতবিনিময় সভা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির অভিভাবক সমাবেশ আগামী ৩০ মার্চ, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। উক্ত সমাবেশ আগামী ৬ এপ্রিল (সোমবার) তারিখে ৩য় শ্রেণির জন্য সকাল ৮:৩০ ঘটিকায় এবং ৬ষ্ঠ শ্রেণির জন্য সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। সম্মানিত অভিভাবকদের অভিভাবক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
অধ্যক্ষ
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্মারক নং-কেসিএমএসসি/প্রশাসন/২৬০০/২০৮
তারিখ: ০৮/০৩/২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন ২০২৬, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটির মধ্যে হওয়ায় সীমিত পরিসরে উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৯.৩০ ঘটিকায় ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। অনুষ্ঠানে সকল অভিভাবক সাদরে আমন্ত্রিত।
* অনুষ্ঠানসূচী
– ৯:৩০ মিঃ শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে আগমন
– ৯:৪৫ মিঃ জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত
– ১০:০০ মি: আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা
– ১১:০০ মি: সমাপ্তি
অধ্যক্ষ
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
তারিখ: ১৭/০৮/২০২৫
বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ আগস্ট, ২০২৫ তারিখ (বুধবার) ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ বন্ধ থাকবে।
ছুটি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য শ্রেণি শিক্ষক ও কো-অর্ডিনেটরদের অনুরোধ করা হলো। উপাধ্যক্ষগণ বিষয়টি নিশ্চিত করবেন।
অধ্যক্ষ
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্মারক নং-কেসিএমএসসি/প্রশাসন/২৫০৭/১২২ তারিখ: ২২/০৭/২০২৫
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া ও মোনাজাত
গতকাল ২১ জুলাই’২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এর ফলে বিমানের পাইলটসহ কোমলমতি বহু শিক্ষার্থী ও অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। আমরা কে সি মডেল স্কুল এন্ড কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ অদ্য ২২ জুলাই’২৫ তারিখে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে এবং দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সকাল ৯:০০ ঘটিকায় সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
অধ্যক্ষ



